ads

শনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শিশু গৃহকর্মীকে বর্বরোচিত নির্যাতন ॥ গৃহকর্ত্রী গ্রেফতার

খবর টি পড়েছেন : ৪১৩
শ্রীবরদীতে শিশু গৃহকর্মীকে বর্বরোচিত নির্যাতন ॥ গৃহকর্ত্রী গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, শ্রীবরদী ॥ শেরপরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুরের বর্বরোচিত নির্যাতনের শিকার হয়েছে ১০ বছর বয়সী গৃহকর্মী শিশু সাদিয়া। ওই ঘটনায় নির্যাতনকারী গৃহকর্ত্রী রুমানা জামান ঝুমুরকে (৩৫) গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। শিশু সাদিয়া উপজেলার পৌর শহরের মুন্সীপাড়া মহল্লার দরিদ্র ট্রলিচালক সাইফুল ইসলামের মেয়ে। এদিকে নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়া শিশু সাদিয়াকে ২৬ সেপ্টেম্বর শনিবার সকালে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Shamol Bangla Ads

পুলিশ ও নির্যাতনের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিল এবং তার স্ত্রী রুমানা জামান ঝুমুর শিশু সাদিয়াকে প্রায় ২/৩ বছর পূর্বে তাদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য নিয়ে যায়। কিছুদিন পর থেকেই শিশু সাদিয়ার কাজ-কর্মে নানা ভুল-ভ্রান্তির অজুহাতে তার উপর শুরু হয় শারীরিক নির্যাতন। কাজে সামান্য ভুল হলেই বেদম প্রহার ও খুন্তির ছ্যাকার কারণে তার মাথায়, পিঠে ও কাধে গুরুতর জখম ও দগদগে ক্ষত’র সৃষ্টি হয়। গত কয়েকদিন ধরে নির্যাতনে মাত্রা আরও বেড়ে যায়। শুক্রবার সকালে তার শরীরে মারধর ও যৌনস্থানে আঘাতের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে ওই শিশু। শিশু সাদিয়ার আর্তচিৎকারে এক প্রতিবেশী ৯৯৯-এ পুলিশকে ঘটনাটি জানালে শ্রীবরদী থানার এসআই মোফাখিখর হোসেন রাত ১২টার দিকে সাদিয়াকে শ্রীবরদী শহরের বিথি টাওয়ারের ৬ তলার বাসা থেকে গৃহকর্তা আহসান হাবিব শাকিল ও ঝুমুরের বাসা থেকে উদ্ধার করে। পরে শনিবার সকালে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খাইরুল কবীর সুমন জানান, শিশু সাদিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত এবং পেট ফুলে যাওয়ায় তার অবস্থা সংকটাপন্ন। এজন্য তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম জানান, শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় অভিযোগ পেয়ে দ্রুত সময়ের মধ্যে আসামি গৃহকর্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় গৃহকর্মীর বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। দুপুরে ঝুমুরকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

https://www.facebook.com/ShamolBangla24/videos/611563456182022

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় সংসদের হুইপ, শেরপুর-১ আসনের সংসদ সদস্য আতিক… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে হুইপ আতিকের রোগমুক্তির কামনায় আওয়ামী লীগের দোয়া…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads