‘হ্যালো বেবি’ নিয়ে ছয়মাস পর ফিরলেন তাহসান-মিম

খবর টি পড়েছেন : ২০৩
‘হ্যালো বেবি’ নিয়ে ছয়মাস পর ফিরলেন তাহসান-মিম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বিরতির এবার সরব হচ্ছে শুটিং পাড়া। এই পরিস্থিতেতে একের পর এক নাটকের শুটিং করছেন ব্যস্ত নির্মাতা কাজল আরেফিন অমি। করোনার পর ‘ব্যাচেল পয়েন্ট সিজন ২’ ও ‘সানগ্লাস’ নাটকের পর এবার তিনি নির্মাণ করছেন ‘হ্যালো বেবি’। ‘হ্যালো বেবি’ টেলিভিশনে প্রচারের পর ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও প্রচার হবে বলে জানান নির্মাতা।

Shamol Bangla Ads

আনন্দের খবর হচ্ছে এই নাটকের মাধ্যমে প্রথমবার অমির নির্দেশনায় অভিনয় করছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এতে মিমের বিপরীতে রয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। আছেন ‘কাবিলা’ হিসেবে পরিচিতি পাওয়া জিয়াউল হক পলাশও।

অমি জানালেন, ২১ সেপ্টেম্বর থেকে টাঙ্গাইলের মির্জাপুরে শুরু হয়েছে নাটকটির শুটিং। দু’টি কাপলের গল্প নিয়ে ‘হ্যালো বেবি’। খুব সিরিয়াস গল্পের নাটক না হলেও হাস্যরসাত্বকের মাধ্যমে কিছু সিরিয়াস ট্রপিক ফুটিয়ে তোলা হচ্ছে। দর্শকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে এটি নির্মাণ করছি। তাদের ভালো লাগলেই পরিশ্রম স্বার্থক হবে। এ নাটকের শুটিংয়ের মাধ্যমে টানা ৬ মাসের বিরতি ভেঙ্গেছেন তাহসান ও মিম। সাস্থবিধি মেনে করছেন ‘হ্যালে বেবি’র শুটিং।
নাটকের মাধ্যমে শুটিংয়ে ফেরা প্রসঙ্গে মিম বলেন, ‘ঈদের পরপরই কাজে ফিরতে চাইনি। পরিবারের সঙ্গে একটা আনন্দঘন সময় পার করেছিলাম। একটু সময় নিতে চেয়েছিলাম। যার কারণে এই কিছুদিন কাজ করিনি। তবে এখন কাজে ফিরলেও সতর্কতা মেনেই কাজ করছি। টানা নয় একটু গ্যাপ দিয়ে দিয়েই কাজ করতে চাই।

Shamol Bangla Ads

করোনায় শুটিং টিম বেশ সতর্ক হয়েই শুটিং করছেন বলে জানালেন নির্মাতা অমি। প্রয়েজনীয় স্বাস্থবিধি মানার পাশাপাশি প্রত্যেকেই বারতি সতর্কতা নিয়েই শুটিংয়ে অংশ নিচ্ছেন। আর হ্যালে বেবির শুটিং হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুরে। সেখানে গ্রামীন আবহ রয়েছে। রয়েছে অফুরন্ত সবুজ ও নির্মল বাতাস। মানুষের কোলাহলও কম। জানালেন পরিচালক অমি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুনমুনের দুঃসময়ে পাশে দাঁড়ালেন ময়ূরী পরবর্তী সংবাদ স্ত্রীর মামলায় কারাগারে শওকত আলী ইমন

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads