ads

সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে দাফনের ৬৫ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে যুবকের লাশ উত্তোলন

খবর টি পড়েছেন : ২৮২
নালিতাবাড়ীতে দাফনের ৬৫ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে যুবকের লাশ উত্তোলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ীতে মৃত্যুর ২ মাস ৫ দিন পর আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য উসমান আলী (২৫) নামে এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে ওই যুবকের লাশ উত্তোলন করা হয়। উসমান স্থানীয় আবুল হাসেমের ছেলে
জানা যায়, গত ১৬ জুলাই রাতে নিজ বাড়ির গোয়াল ঘরের পাশ থেকে উসমান আলীর লাশ উদ্ধার হয়। ওইসময় বিনা ময়নাতদন্তে তড়িঘড়ি করে লাশের দাফন করা হয়। পরে ওই ঘটনায় গত ১৭ আগস্ট ৪ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত উসমানের বড় ভাই আছিম উদ্দিন। পরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য সোমবার নিহত উসমানের লাশ কবর থেকে উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, মামলার তদন্তকারী কর্মকর্তা নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) মোঃ জোবায়ের হোসেনসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

নিহতের বড় ভাই ও মামলার বাদী আছিমদ্দিন জানান, আমার ভাইকে তারা টাকার জন্য হত্যা করেছে। এমনকি আমাদের পারিবারিক গোরস্থানে কবরও দিতে দেয়নি। আমি আসামিদের গ্রেফতার ও বিচার চাই।
শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে উসমানের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের গারোপাহাড়ের পাদদেশ থেকে ভিয়েতনামের মঞ্চে স্বরূপ আমিন পরবর্তী সংবাদ শেরপুরে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads