সিনেমা হল খোলার সিদ্ধান্ত আসছে

খবর টি পড়েছেন : ২৭২
সিনেমা হল খোলার সিদ্ধান্ত আসছে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক : চলতি মাসেই সিনেমা হল খুলে দেয়ার সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ মাসেই হল মালিক এবং প্রযোজক পরিচালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে চলতি মাসেই সিনেমা হল খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। ২০ সেপ্টেম্বর রবিবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের আলাপে ওইসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে প্রায় ৬ মাস ধরে দেশের সব সিনেমা হল বন্ধ। এতে করে যেমন দর্শক হলমুখো হতে পারছেন না, তেমনই সিনেমার সঙ্গে যুক্ত অনেকের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে৷ হল মালিক থেকে শুরু করে কর্মচারী সকলের একপ্রকার আয় বন্ধ৷ অন্যদিকে নতুন নতুন সিনেমা পড়ছে শিডিউল জটিলতায়। একেক করে পিছিয়ে যাচ্ছ সিনেমার মুক্তি।

জানা গেছে, করোনা মহামারীর কারণে সবচেয়ে ক্ষতি হয়েছে বাংলা সিনেমার। প্রায় ৫ মাস শুটিং বন্ধ ছিল। বর্তমানে শুটিং চালু হয়েছে। কিন্তু বন্ধ আছ সিনেমা হল গুলো। এতে বেকার হয়ে পড়েছে সিনেমা পাড়ার লোকজন। বিশেষ করে হল সংশ্লিষ্ট কর্মজীবীদের অবস্থা করুণ। সিনেমা হল খুলে দেয়ার পরিকল্পনা স্বস্তি দিতে পারে সিনেমা কর্মজীবীদের।।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মহেশের সিনেমায় বিদ্যা বালান পরবর্তী সংবাদ মুনমুনের দুঃসময়ে পাশে দাঁড়ালেন ময়ূরী

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads