ads

শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে যৌতুকের দাবিতে পিটিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ ॥ আটক ৩

খবর টি পড়েছেন : ১৮৫
শেরপুরে যৌতুকের দাবিতে পিটিয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ ॥ আটক ৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে যৌতুকের দাবিতে রেজিয়া বেগম (২৬) নামে ২ সন্তানের জননী এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে শহরের রাজবল্লভপুর এলাকায় ওই ঘটনা ঘটে। রেজিয়া শহরের চকপাঠক এলাকার মৃত আনিস মিয়ার মেয়ে ও ২ সন্তানের জননী। ওই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করলেও গৃহবধূর স্বামী শহীদ (৩০) সহ শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন পলাতক রয়েছে। শুক্রবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটককৃতরা হচ্ছে রেজিয়ার জা বিথী আক্তার, চাচাতো দেবর সুজন মিয়া ও মামাশ্বশুর আব্দুল মোতালেব।

Shamol Bangla Ads

জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে শেরপুর শহরের রাজবল্লভপুর এলাকার আক্তার হোসেনের ছেলে বাসের হেলপার শহীদের সাথে বিয়ে হয় রেজিয়া বেগমের। বিয়ের সময় যৌতুক বাবদ ১ লক্ষ টাকা দিলেও আরও যৌতুকের জন্য রেজিয়া বেগমের উপর নির্যাতন চালিয়ে আসছিল স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু রেজিয়ার পিতা না থাকায় ও ভাইয়ের দরিদ্রতার কারণে যৌতুক দিতে ব্যর্থ হয়। এক পর্যায়ে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে রেজিয়া বাড়ি পালিয়ে ঢাকায় স্বজনদের কাছে চলে যাওয়ার পথে সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসে স্বামী শহীদ। বৃহস্পতিবার রাতে স্বামী শহীদসহ শ্বশুরবাড়ির লোকজন তার উপর শারীরিক নির্যাতন চালালে সে মারা যায়। পরে শ্বশুরবাড়ির লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ৩জনকে আটক করা হয়েছে। স্বামীসহ অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন… পরবর্তী সংবাদ অপ্রত্যাশিত আচরণগত মানসিক সমস্যা ও প্রতিকার ॥ লুৎফুন্নেছা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads