ads

শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নিখোঁজের দু’দিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ১৭২
নালিতাবাড়ীতে নিখোঁজের দু’দিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের দু’দিন পর পুকুরে ভাসমান অবস্থায় মিজানুর রহমান (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার মরিচপুরান ইউনিয়নের খলাভাঙ্গা মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ। মিজানুর স্থানীয় ইসমাইল হোসেনের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, গত বুধবার রাতে খলাভাঙ্গা মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মিজান ও স্থানীয় আব্দুল গফুরের ছেলে রাসেল মিয়া, ফুলমামুদের ছেলে জাহাঙ্গীর আলম ও আব্দুল মোতালেবের ছেলে রাসেলসহ বন্ধুরা মিলে মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে নেশাজাতীয় ঘুমের ওষুধ খায়। এরপর প্রস্রাবের কথা বলে পুকুরপাড়ে গিয়ে নিখোঁজ হয় মিজান। রাতে বাড়ি না ফেরায় মিজানের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরিবারের লোকজন মিজানের মুঠোফোনে ফোন দিলে ফোনটি তার বন্ধু রাসেল ধরে জানায়, তার ফোন আমাদের কাছে রেখে গেছে। এদিকে শুক্রবার ভোরে বিদ্যালয়ের পাশের পুকুরে মিজানের লাশ ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, মিজান অতিরিক্ত ঘুমের ঔষধ খেয়ে নেশা করে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে পুকুরে পড়ে যেতে পারে, না হয় বন্ধুদের সাথে অন্য কোন ঘটনা ঘটতেও পারে। ঘটনাস্থল থেকে ঘুমের ঔষধের খোসা ও বোতল উদ্ধার করা হয়েছে। তবে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জেলা আ’লীগের সভায় পৌরসভার মেয়র পদে দলের… পরবর্তী সংবাদ শেরপুরে ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads