স্টাফ রিপোর্টার : ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’- এ শ্লোগানকে ধারণ করে শেরপুরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ১৪ সেপ্টেবর সোমবার দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে কামারিয়া পরিডাঙ্গা বিল ও সদর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
পোনা অবমুক্তকালে সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি ফারুক আল মাসুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সারোয়ার জাহানসহ অন্যনান্যরা উপস্থিত ছিলেন।























