করোনা ভাইরাসে অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যু

খবর টি পড়েছেন : ২৮৪
করোনা ভাইরাসে অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত অভিনেতা সাদেক বাচ্চু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১৪ সেপ্টেম্বর সোমবার রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ চক্রবর্তী। ৬৬ বছর বয়সী এ অভিনেতা দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। ২০১৩ সালে তার হৃদযন্ত্রে অস্ত্রোপচারও করাতে হয়েছিল।

Shamol Bangla Ads

সাদেক বাচ্চুর বড় মেয়ে সাদিকা ফাইরোজ মেহজাবিন জানান, শ্বাসকষ্ট নিয়ে ৬ অগাস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার বাবা। সেখানে নমুনা পরীক্ষায় শুক্রবার করোনাভাইরাস ধরা পড়লে শনিবার তাকে ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, ডাকবিভাগের সাবেক কর্মকর্তা সাদেক হোসেন বাচ্চু ১৯৮৫ সাল চলচ্চিত্র জগতে পা রাখেন। ‘রামের সুমতি’র মাধ্যমে যাত্রা শুরুর পর বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। খল চরিত্রের অভিনেতা হিসেবে দর্শকদের কাছে পেয়েছেন আলাদা পরিচিতি। ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের জন্য খল চরিত্রে সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাদেক বাচ্চু।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পুত্র সন্তানের বাবা-মা হলেন রাজ-শুভশ্রী দম্পতি পরবর্তী সংবাদ আজীবন সম্মাননা পাচ্ছেন সাবিনা ইয়াসমিন

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads