পুত্র সন্তানের বাবা-মা হলেন রাজ-শুভশ্রী দম্পতি

খবর টি পড়েছেন : ২২৩
পুত্র সন্তানের বাবা-মা হলেন রাজ-শুভশ্রী দম্পতি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বিনোদন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলী ও পরিচালক রাজ চক্রবর্তী দম্পতির ঘরে এলো নতুন সদস্য। ১২ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টার দিকে ওই সুসংবাদ আসে অভিনেত্রী-নির্মাতা দম্পতির ঘরে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। খবরটি জানার পরপরই শোবিজ অঙ্গনের মানুষরা শুভেচ্ছা জানাতে শুরু করেন ওই দম্পতিকে। মা ও সন্তান সুস্থ আছেন বলে জানিয়েছেন রাজ।

Shamol Bangla Ads

জানা যায়, চলতি বছরই দ্বিতীয় বিয়েবার্ষিকীতে বাবা-মা হতে যাওয়ার খবর শেয়ার করেছিলেন রাজ-শুভশ্রী। তারপর থেকে কবে তাদের পরিবারে নতুন অতিথি আসে তা নিয়ে উৎসাহ ছিল অনুরাগীদের। শুভশ্রীও অন্তসত্ত্বা অবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী বিয়ে করেন ২০১৮ সালে। তবে তার আগে থেকে তারা প্রেম করতেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়। সূত্র: জি-নিউজ

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকাই সিনেমার নবাব আনোয়ার হোসেনকে হারানোর ৭ বছর পরবর্তী সংবাদ করোনা ভাইরাসে অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যু

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads