ঝিনাইগাতীতে শেখ রাসেল আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯৮
ঝিনাইগাতীতে শেখ রাসেল আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে শেখ রাসেল আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার উপজেলার গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গজনী আচিক চাদাম্বে ক্লাবের উদ্যোগে ওই খেলার আয়োজন করা হয়। ওই ফাইনাল খেলায় ৪-১ গোলে বড় গজনী জাগতিক একা দশকে পরাজিত করে হালুয়াঘাটের রাংরাপাড়া একাদশ বিজয়ী হয়।

Shamol Bangla Ads

দু’দিন ব্যাপি ওই খেলার উদ্বোধন করেন শেরপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের। প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আনার উল্যাহ। উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান নবেস খকসীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই খেলা বিভিন্ন এলাকা থেকে শতশত দর্শনার্থী উপভোগ করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টে ২৮ টি স্থানীয় দল অংশগ্রহণ করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মৎস্য সেক্টরের পরিকল্পিত উন্নয়নে সমৃদ্ধ উন্নত দেশ গড়তে… পরবর্তী সংবাদ শেরপুরে আরও ২ জনের করোনা শনাক্ত ॥ মোট…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads