ads

শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেষ ওভারের নাটকে ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

খবর টি পড়েছেন : ১৯১
শেষ ওভারের নাটকে ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ফলাফল নির্ধারণ হয়েছে শেষ ওভারে। অস্ট্রেলিয়ার প্রতিপক্ষে মাত্র ২ রানের নাটকীয় জয় পেয়েছে ইংল্যান্ড। শেষ বলে ৫ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। ব্যাটিং প্রান্তে ছিলেন মার্কাস স্টোয়নিস। কিন্তু সদ্য রাজস্থান রয়্যালসে সুযোগ পাওয়া টম ক্যারেনের দুর্দান্ত ইয়র্কারে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়। ৪ সেপ্টেম্বর শুক্রবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বিধ্ব‌ংসী মেজাজে শুরু করেন জস বাটলার। ওপেন করতে নেমে ২৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি। জবাবে দুর্দান্ত শুরু অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নারের। এবার সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক ৪৭ বলে খেলেন ৫৮ রানের ইনিংস। তবে বাকিরা সেই শুরুর সদ্ব্যবহার করতে পারেননি। ২০ ওভারে ১৬২ রানের জবাবে ৬ উইকেটে ১৬০ রানেই আটকে যায় অস্ট্রেলিয়া।

Shamol Bangla Ads

ক্রিস জর্ডান যখন ১৯তম ওভার বল করতে আসেন অস্ট্রেলিয়ার তখন প্রয়োজন ছিল ১৯ রান। ওভারে ৪ রান দিয়ে প্রতিপক্ষকে আরও কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দেন জর্ডান। শেষ ওভারে ১৫ রান করলেই জিতত অস্ট্রেলিয়া। কভারের উপর দিয়ে স্টোয়নিসের দুর্দান্ত শট আশা জাগিয়ে দেয়। শেষ বলে বাকি ছিল ৫ রান। কারেনের ইয়র্কারেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার জয়ের স্বপ্ন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাশরাফির মানবিক উদ্যোগ : ব্রেসলেট নিলামের অর্থে হাসপাতাল পরবর্তী সংবাদ ‘জীবন গড়েছি বার্সায়, তাই লড়াইয়ে যেতে চাইনি’ :…

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads