ads

বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেসিকে হারানো হবে বড় ক্ষতি : রামোস-মডরিচ

খবর টি পড়েছেন : ২০৬
মেসিকে হারানো হবে বড় ক্ষতি : রামোস-মডরিচ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : শুধু বার্সেলোনার না, লিওনেল মেসি স্পেন ছাড়লে লা লিগার কদরই কমে যাবে। বার্সার ভক্ত কমে যাবে। রিয়াল-বার্সা লড়াই পানসে হবে। ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পরে এক মৌসুম রিয়ালেরও বাজে হাল হয়েছিল।

Shamol Bangla Ads

রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্গিও রামোস এবং সিনিয়র ফুটবলার লুকা মডরিচও মনে করেন, মেসির বার্সা ছাড়া হবে লিগের জন্য বড় ক্ষতি। তবে মডরিচ মনে করেন, বার্সা মেসিকে হারালেও সেই সংকট কাটিয়ে উঠবে। রিয়াল যেমন রোনালদোকে হারানোর ক্ষতি কাটিয়ে উঠেছে।

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে থাকা রামোস সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মেসি তার ভবিষ্যত ঠিক করার অধিকার অর্জন করেছেন। যদিও আমি জানি না, যেভাবে যাচ্ছেন সেটা ঠিক কি-না। আমি চাই স্প্যানিশ ফুটবল, বার্সেলোনা এবং আমাদের জন্য তিনি বার্সাতেই থাকুন। কারণ লিও স্প্যানিশ লিগ, বার্সেলোনা এবং এল ক্লাসিকোকে ভালো অবস্থানে নিয়ে গেছেন।’

Shamol Bangla Ads

লুকা মডরিচের মতে, ‘মেসিকে হারানো হবে বার্সার জন্য বিশাল এক ক্ষতি। রোনালদো চলে যাওয়ায় আমাদের যেমন হয়েছিল। কিন্তু অতীত নিয়ে পড়ে থাকলে তো চলবে না। মেসি যদি শেষ পর্যন্ত ক্লাব ছাড়েন, লিগের জন্যই এটা বিশাল ক্ষতি। কিন্তু আমাদের তা নিয়ে ভাবলে চলবে না। সামনে এগিয়ে যেতে হবে।’

ব্যালন ডি’ অর জয়ী ক্রোয়াট তারকা লুকা জানান, মেসির চলে যাওয়া অন্যদের এগিয়ে আসার পথ করে দেবে। মেসি বার্সা ছাড়লে অন্য কেউ তারকার তকমা পাবে। দলকে এগিয়ে নেওয়ার ভার নিতে হবে অন্য কাউকে। রোনালদোকে ছাড়া রিয়াল কিংবা লা লিগা যেমন এগিয়ে গেছে বার্সাকেও যেতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শনিবার বিকেএসপি যাবেন সাকিব পরবর্তী সংবাদ মাশরাফির মানবিক উদ্যোগ : ব্রেসলেট নিলামের অর্থে হাসপাতাল

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads