ads

সোমবার , ২৪ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ছাড়পত্র প্রত্যাহার করে ফের জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নে যোগ দিলেন ২৮ শ্রমিক

খবর টি পড়েছেন : ২৬৯
শেরপুরে ছাড়পত্র প্রত্যাহার করে ফের জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নে যোগ দিলেন ২৮ শ্রমিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৩২৭৭) ত্রি-বার্ষিক নির্বাচনের পর এ সংগঠন ত্যাগ করে ছাড়পত্র দেওয়া শ্রমিকগণ সেই ছাড়পত্র প্রত্যাহার করে ফের এ সংগঠনে যোগদান করেছেন ২৮ জন শ্রমিক। ২৩ আগস্ট রবিবার রাতে শহরের গোপালবাড়ীস্থ জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই তথ্য জানানো হয়। এদিন খোয়ারপাড়, কুসুমহাটি, গৌরীপুর, নালিতাবাড়ী উপ-কমিটির ২৮ শ্রমিক পুনরায় এ সংগঠনে যোগ দেন।

Shamol Bangla Ads

জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী সভাপতি ফারুক আহম্মেদ, সহ-সভাপতি মোঃ বাদশা মিয়া, সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, সহ-সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক নবী হোসেন বিল্লাল, কোষাধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম পলাশ, জেলা সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ফখরুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম মুন্নাফসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ফের যোগদানকারী শ্রমিকগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আব্দুল হামিদ।
সংবাদ সম্মেলনে আরিফ রেজা বলেন, জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রামট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন শেরপুর জেলার শ্রমিকদের মূল সংগঠন। ২০১৯ সালের নির্বাচনের পর পরাজিত হওয়া কিছু নেতা শ্রমিকদের ভুল বুঝিয়ে ও প্রলোভন দেখিয়ে অন্য একটি সংগঠনে নিয়ে যায়। তবে শ্রমিকগণ এখন তাদের মিথ্যা প্রলোভন বুঝতে পেরে মূল সংগঠনে ফিরে আসছে। আমি তাদের স্বাগত জানাই। তিনি আরও বলেন, আগামী সেপ্টেম্বর মাসে শ্রমিক নেতা মরহুম সেলিম রেজার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রমিকরাই এ মাসকে শোকের মাস হিসেবে ঘোষণা করেছিলেন। এখনও যারা ভুল পথে রয়েছেন তাদের সেই শোকের মাস অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হলো যোগদানের জন্য। এরপর আর কাউকেই এ সংগঠনে যুক্ত করা হবে না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কমিটি গঠন পরবর্তী সংবাদ শেরপুরে আইনজীবীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads