ads

সোমবার , ২৪ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ি জঙ্গল থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

খবর টি পড়েছেন : ২২৭
নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ি জঙ্গল থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে আমিনুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ আগস্ট সোমবার দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ভারত সীমান্তঘেঁষা কোচ পল্লী খলচান্দা পাহাড়ের একটি ঝোঁপ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। বিকেলেই ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন্দ অভয়পুর গ্রামের আমিনুল ইসলাম গত ১৬ আগস্ট বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ১৮ আগস্ট পরিবারের পক্ষ থেকে নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এদিকে সোমবার দুপুরে খলচান্দা গ্রামের পাহাড়ের ঢালে স্থানীয়রা গরু চড়াতে গেলে পঁচা দুর্গন্ধ বের হয়। পরে আশপাশের ঝোপে দুর্গন্ধের উৎস খুঁজতে গেলে অজ্ঞাতনামা বৃদ্ধের অর্ধগলিত লাশের সন্ধান মেলে। এক পর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের ছেলে হাসানুজ্জামান রাসেল লাশের পরিচয় শনাক্ত করে। পরে পুলিশ ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে। উদ্ধারকালে লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া যায়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে আইনজীবীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন পরবর্তী সংবাদ শেরপুরে প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads