ads

রবিবার , ২৩ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনজীবীর উপর হামলা-বাড়ি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খবর টি পড়েছেন : ২০৮
শেরপুরে আইনজীবীর উপর হামলা-বাড়ি ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার আইনজীবী এরশাদ আলী লিটনের উপর হামলা ও প্রাণনাশের হুমকি এবং তার বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ তুলে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট রবিবার শহরের মাধবপুরস্থ শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এডভোকেট এরশাদ আলী লিটন।

Shamol Bangla Ads

লিখিত বক্তব্যে এডভোকেট এরশাদ আলী লিটন অভিযোগ করে বলেন, শেরপুর আদালতে চলমান একটি মামলায় বাদীপক্ষকে আইনগত সহায়তা প্রদান করলে মামলার আসামীপক্ষ সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া তালুকপাড়া এলাকার কিছু লোক সংঘবদ্ধ হয়ে মামলা পরিচালনা না করতে তাকে হুমকি দেয়। এক পর্যায়ে গত ১৬ আগস্ট তারা তাকে রাস্তায় একা পেয়ে আক্রমণ করলে তিনি আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। ওই মামলা সম্পর্কে অবগত হয়ে তারা ওই আইনজীবীর বাড়িতে হামলা চালায় ও লুটপাট করে। ওই সংঘবদ্ধ চক্রের কাছে পুরো এলাকা জিম্মি এবং তাতে তাদের এক পদস্থ কর্মকর্তার উস্কানি দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এছাড়া ওই চক্রের অনৈতিক কার্যকলাপে ও বেআইনি হুমকিতে ওই আইনজীবী ও তার পরিবারসহ গ্রামের নিরীহ লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করে আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। তাছাড়া ওই চক্রের হাতে বিভিন্ন পর্যায়ে নির্যাতিত হওয়া কয়েকজন ভিকটিমও তাদের অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আইনজীবীর স্ত্রী ইসমত জাহান সাবিহা, বাবা আমজাদ আলী মাস্টার, বড়ভাই এডভোকেট মঞ্জুরুল হাসান শাহীন এপিপি ও সহকর্মী এডভোকেট আলমগীর কিবরিয়া কামরুলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনা প্রতিরোধে আলেম-ওলামাদের নিয়ে মতবিনিময় সভা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কমিটি গঠন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads