ads

রবিবার , ২৩ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ম্যাকমিলানের সঙ্গে চুক্তির অপেক্ষায় বিসিবি

খবর টি পড়েছেন : ১৮২
ম্যাকমিলানের সঙ্গে চুক্তির অপেক্ষায় বিসিবি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : নেইল ম্যাকেঞ্জি অধ্যায় আপাতত শেষ। জাতীয় দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে যোগ দেবেন নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলান। কিউই সাবেক এ কোচের সঙ্গে কথাবার্তা মোটামুটি পাকা। বিসিবির দিক থেকে চুক্তিপত্রও পাঠানো হয়েছে তাকে। চুক্তিপত্রে স্বাক্ষর করে বিসিবিতে ফেরত পাঠালেই নিশ্চিন্ত। গতকাল সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, ব্যাটিং কোচের নিয়োগ সম্পন্ন করতে আরও কিছুদিন লাগবে। এদিকে এইচপি প্রধান কোচ টবি রেডফোর্ডের কাছ থেকেও চুক্তিপত্র ফেরত পাওয়ার অপেক্ষায় বিসিবি।

Shamol Bangla Ads

বাংলাদেশ জাতীয় দল অক্টোবরের শেষে শ্রীলংকায় তিন টেস্টের সিরিজ খেলবে। ওই সিরিজে যোগ দেওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জির। কিন্তু তিনি পারিবারিক কারণে করোনা প্রাদুর্ভাবের মধ্যে শ্রীলংকা সফর করতে রাজি নন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই পরবর্তী ব্যাটিং কোচ হিসেবে বেশ ক‘জনকে তাদের তালিকায় রাখলেও এগিয়ে ছিলেন ম্যাকমিলান। এখন তার সঙ্গে শুধু আনুষ্ঠানিক চুক্তির অপেক্ষা। ম্যাকমিলান নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে দলকে ফাইনাল খেলতে সহায়তা করেছেন। সর্বশেষ বিশ্বকাপের পরে দায়িত্ব ছেড়ে দেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘খেলরত্ন’ পুরস্কার পেলেন রোহিত শর্মা পরবর্তী সংবাদ নেইমারদের কাঁদিয়ে বায়ার্ন মিউনিখের শিরোপা জয়

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads