ads

রবিবার , ২৩ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ২৯ হাজার ভারতীয় রুপিসহ ২ যুবক আটক

খবর টি পড়েছেন : ২২৩
নালিতাবাড়ীতে ২৯ হাজার ভারতীয় রুপিসহ ২ যুবক আটক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ২৯ হাজার ভারতীয় রুপীসহ ২ বাংলাদেশী যুবককে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৩ আগস্ট রবিবার সকালে দিকে উপজেলার সীমান্তবর্তী উত্তর আন্দারুপাড়া গ্রামের বুরুঙ্গা ব্রিজ সংলগ্ন শান্তির মোড় এলাকা থেকে তাদের আটক করে টহলরত ৩৯ ব্যাটালিয়নের ‘ই’ কোম্পানীর বিজিবি সদস্যরা। আটককৃতরা হচ্ছে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে আল-আমিন (২২) ও কালাচাঁনের ছেলে জুয়েল মিয়া (২৮)।

Shamol Bangla Ads

বিজিবি’র বারমারী ক্যাম্প সূত্রে জানা যায়, বারমারী ক্যাম্পের অদূরে সীমান্ত এলাকায় টহল কমান্ডার নায়েক মাহবুুল ইসলামের নেতৃত্বে সকাল ৯টার দিকে নিয়মিত টহল চলছিল। ওইসময় বিজিবির নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে শান্তির মোড় থেকে আল-আমিন ও জুয়েল মিয়াকে আটক করা হয়। তারা সীমান্তঘেষা গ্রাম খলচান্দা কোচপাড়া থেকে আসছিল। পরে তাদের দেহ তল্লাসী করে মোটরসাইকেলের হেলমেটের ভিতরে লুকিয়ে রাখা মোট ২৯ হাজার ভারতীয় রুপী ও একটি মাহিন্দ্রা ১১০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। ওইসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একই গ্রামের লিটন কোচ (২৮) নামে আরেক ক্ষুদ্র নৃ গোষ্ঠীর যুবক দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে বারমারী বিওপি কোম্পানী কমান্ডার আলতাফ হোসেন জানান, আটককৃত ২ যুবকসহ ৩ জনের বিরুদ্ধে বিজিবির নায়েক মাহবুল ইসলাম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়েরসহ আটককৃতরে থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এটি সীমান্ত এলাকায় বিজিবির টহলের নিয়মিত অভিযান। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে লম্পট পিতা গ্রেফতার পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে শিশুসহ ২ জন করোনায় আক্রান্ত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads