ads

বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়ি ভাংচুর ও লুটপাট

খবর টি পড়েছেন : ১৮৮
ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়ি ভাংচুর ও লুটপাট
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতী ॥ শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাদা মিয়া নামে এক কৃষকের বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষরা। ১৮ আগস্ট মঙ্গলবার ঝিনাইগাতী সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে ওই ঘটনা ঘটে। সাদা মিয়া স্থানীয় জয়নাল আবদীনের ছেলে। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় ১৭ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকাল ১১টার দিকে একই গ্রামের সোরহাব আলী, মোজাফফর আলী ও মকবুল হোসেনের নেতৃত্বে ২৫/৩০ জনের সংঘবদ্ধ একটি দল দা, ফালা, লাঠিসোটা নিয়ে সাদা মিয়ার বাড়িতে হামলা করে। ওইসময় হামলাকারীরা সাদা মিয়া ৩টি ঘর ভেঙে গুড়িয়ে দেয়। ঘরের সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে যায়। ওইসময় বাধা দিতে গিয়ে সাদা মিয়ার পক্ষের ৫ জন গুরুতরভাবে আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, আসামি গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দুর্বৃত্ত চক্রের কবলে আইনজীবী ॥ গ্রেফতার ১ পরবর্তী সংবাদ শেরপুরে নতুন করে ৭ জনের করোনা শনাক্ত: জেলায়…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads