ads

বৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

খবর টি পড়েছেন : ২১৬
ঝিনাইগাতীতে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, ঝিাইগাতী (শেরপুর) ॥ শেরপুরের ঝিনাইগাতীতে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, অজ্ঞান পার্টির সদস্যরা যাত্রীবেশে উপজেলা সদর বাজার থেকে সুরুজ আলী (২২) নামে ইজিবাইক চালকের গাড়িতে উঠে উপজেলা পরিষদ চত্ত্বরে যায়। সেখানে গিয়ে অজ্ঞান পার্টির সদস্যরা চালক সুরুজ আলীকে অজ্ঞান করে উপজেলা পরিষদ চত্ত্বরে ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে চম্পট দেয়। সুরুজ আলী উপজেলার বন্দভাটপাড়া গ্রামের ফজল হকের ছেলে। পরে উপজেলা পরিষদ ভবন থেকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম রাস্তায় বের হলে অজ্ঞান অবস্থায় ওই চালককে পড়ে থাকতে দেখেন। পরে সুরুজ আলীর গ্রামের বাড়ি থেকে তার আত্মীয়-স্বজনরা এসে অজ্ঞান অবস্থায় সুরুজ আলীকে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Shamol Bangla Ads

জানা গেছে, সুরুজ আলীর পরিবারের লোকজন ওই ইজিবাইকটি ঋণ-ধার করে প্রায় দুই লাখ টাকায় ইজিবাইকটি ক্রয় করেছিলেন। ইজিবাইকটি ছিনতাই হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে সুরুজ আলীর পরিবারের সদস্যরা। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিক সহোদর ২ ভাইয়ের মৃত্যু পরবর্তী সংবাদ নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads