ads

শনিবার , ১৫ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৭৩
নকলায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে ওই আলোচনা সভায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, নকলাবিনম্র শ্রদ্ধা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার রবিউল করিম মানিক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা শাখার সভাপতি মজিবর রহমান, উপজেলা কৃষকলীগের আহবায়ক আলমগীর আজাদ, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ।

Shamol Bangla Ads

আলোচনা সভায় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এর আগে নকলা উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল উন্মোচন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত… পরবর্তী সংবাদ শেরপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads