ads

সোমবার , ১০ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাস-ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে ডাব বিক্রেতা নিহত

খবর টি পড়েছেন : ১৬৩
শেরপুরে বাস-ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে ডাব বিক্রেতা নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বাস ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে মোস্তাক হোসেন (১৫) নামে এক কিশোর ডাব বিক্রেতা নিহত হয়েছে। ১০ আগস্ট সোমবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাক পার্শ্ববর্তী তেতুলতলা গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে ভ্যানগাড়ি করে বিভিন্ন জায়গায় ডাব বিক্রি করতো। ওই ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ।

Shamol Bangla Ads

জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সোনার বাংলা পরিবহনের একটি বাস তারাকান্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভ্যানচালক মোস্তাক ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। ওইসময় ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও নকলা থানা পুলিশ তা আটক করতে সক্ষম হয়। তবে বাসচালককে কৌশলে পালিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ওই ঘটনায় সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পানিতে ডুবে মৃগী রোগীর মৃত্যু পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বিষপানে যুবকের আত্মহত্যা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads