ads

শনিবার , ৮ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৪৬
ঝিনাইগাতীতে ইয়াবাসহ ২ ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ৪৫ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ আগস্ট শুক্রবার সন্ধ্যায় উপজেলার জোলগাঁও কাটাখালি ব্রিজ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের উকিল উদ্দিনের ছেলে সাদ্দাম হাসান (২৫) ও মৃত উসমান আলীর ছেলে হাবিবুর রহমান (৩০)। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি মামলা হয়েছে। শনিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা যায়, শুক্রবার বিকেলে শেরপুর থেকে ওই ২ ব্যবসায়ী ইয়াবা নিয়ে বাড়ি ফেরার গোপন সংবাদের ভিত্তিতে ঝনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিকের নির্দেশে এসআই সাইদুল ইসলাম, এএসআই আব্দুর রফিক ও আতিকুর রহমান অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ওইসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাদের সাথে থাকা ইয়াবা পানিতে ছুড়ে ফেলে। পরে পানি থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ ও নগদ… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জন্মদিন পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads