ads

বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে দিনমজুর আইয়ুব আলী হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

খবর টি পড়েছেন : ১৭০
শ্রীবরদীতে দিনমজুর আইয়ুব আলী হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে দিন মজুর আইয়ুব আলী (৫৫) হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাঁতীহাটি নয়াপাড়া মৃত আইয়ুব আলীর পরিবারের পক্ষ থেকে নিজ বসত বাড়িতে ওই সংবাদ সম্মেলন শেষে মিছিল বের হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৃত আইয়ুব আলীর ছেলে ছামিউল ইসলাম।

Shamol Bangla Ads

তিনি বক্তব্যে উল্লেখ করেন, গত ৩০ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে একই গ্রামের মৎস খামার মালিক রফিকুল ইসলাম পাক্কীর ছেলে রাসেল ও আব্দুল করিমের ছেলে নবী হোসেন তাদের বাড়িতে গিয়ে তার বাবার বিরুদ্ধে মাছ ধরার অভিযোগ তুলে প্রাণনাশের হুমকি দেয়। ওই রাত থেকে নিখোঁজ হয় তার বাবা। গত ১ আগস্ট একই গ্রামের কাফি মিয়ার পরিত্যক্ত পানির ডুবায় তার বাবার লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে ওইদিন থানায় একটি ইউডি মামলা হয়। এ ঘটনায় মৃত আইয়ুব আলীর ছেলে বাদী হয়ে কোর্টে রাসেল ও নবী হোসেনসহ ৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মৃত আইয়ুব আলীর পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মামলার সুষ্ঠ বিচার দাবি তুলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মৃত আইয়ুব আলীর পরিবারের সদস্যসহ স্থানীয় লোকজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা পরবর্তী সংবাদ শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের করোনা শনাক্ত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads