ads

বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রয়াত আলোকচিত্রী এস এ শাহরিয়ার রিপনের স্মরণসভা ও দোয়া মাহফিল

খবর টি পড়েছেন : ৩৩৫
শেরপুরে প্রয়াত আলোকচিত্রী এস এ শাহরিয়ার রিপনের স্মরণসভা ও দোয়া মাহফিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী ও শেরপুরের কৃতি সন্তান এস এ শাহরিয়ার রিপনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বুধবার বিকেলে শেরপুর পৌর টাউন হলে শেরপুর সাংস্কৃতিক সংসদের আয়োজনে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

শেরপুর সাংস্কৃতিক সংসদের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে ও সংসদের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান তপনের পরিচালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, আনিসুর রহমান, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা ফুটবল এসোসিয়শনের সভাপতি মানিক দত্ত, আলহাজ্ব শফিউল আলম চাঁন, প্রয়াত রিপনের পত্নী তানজিন ফেরদোস তানি প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য, ২০২০ সালের ৪ জুলাই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে এস এ শাহরিয়ার রিপন ইন্তেকাল করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে আদিবাসী নারীর ওপর হামলা পরবর্তী সংবাদ গারো পাহাড়ের হতদরিদ্র শিশুর পরিবাররা পেল খাদ্য সহায়তা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads