স্টাফ রিপোর্টার : শেরপুরে বন্যার্তদের মধ্যে জাতীয় দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বলাইয়েরচর, লছমনপুর ও পৌরসভার ৯টি গ্রামের ২শ মানুষের মধ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়। ওইসব ত্রাণের মধ্যে ছিল ৪ কেজি চাল, ১ ১ কেজি আলু, আধা কেজি করে ডাল, সয়াবিন তেল ও লবণ।
প্রথম আলো বন্ধুসভা, শেরপুর জেলা শাখার সদস্যরা বন্যাকবলিত ওইসব ইউনিয়নের ছোট ঝাউয়েরচর, নামাশেরিরচর, জঙ্গলদী পূর্বপাড়া, পশ্চিমপাড়া, মধ্যপাড়া, নয়পাড়া, পাইকরতলা, রামেরচর, বলাইয়েরচর ও পশ্চিমশেরী গ্রামে গিয়ে ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী, সভাপতি মাশুকুর রহমান মিশুক, সহসভাপতি মাহমুদুল হাসান মিলন, সাধারণ সম্পাদক রবিন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জয় সাহা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপসাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, অর্থ সম্পাদক জন্নুন আহম্মেদ বিজয়, মানববিষয়ক সম্পাদক নকিব হাসান, যোগাযোগ সম্পাদক আশিক সাহাসহ শেরপুর বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।
























