স্টাফ রিপোর্টার : শেরপুর জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন, শেরপুরের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচর, গোয়ালপাড়া, ৬ ও ৭ নং চর এলাকার ৫০টি পরিবারের মাঝে ওই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, সেমাই, চিনি এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী।
ত্রাণসামগ্রী বিতরণকালে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন, শেরপুরের প্রধান সমন্নয়ক মাশুকুর রহমান ফাহিমসহ অন্যান্যের মধ্যে জাহিদ হাসান, মাহমুনুর রহমান রেজুয়ান, শাহরিয়ার মোহাম্মদ স্বাধীন, সুলাইমান বিন সুলতান রিংকু, আব্দুল হাকিম, আবু রায়হান রকি, আসাদুজ্জামান রাসেল, ফয়সাল আহমেদ শাওন, ফাইজুল হক ফারহান, আশিক মাহমুদ, আল আমিন হোসেন হিমেল, এম. এফ পাইরোজ, রবিউল আওয়াল,
শুভ, সজীব, সোহান, রেজা, জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
























