শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ পুষ্টি বাগান গড়ে তোলার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে স্বাস্থ্যবিধি মেনে বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা এপি ওয়ার্ল্ড ভিশনের বিংগস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র জনগোষ্ঠীর গর্ভবর্তী, প্রসূতি মা ও শিশুর পুষ্টিগত অবস্থার উন্নয়নের ২ হাজার ১৭০ টি পরিবারের মাঝে সবজির বীজ ও গাছের চারা বিতরণ করা হয়। ইউরোপ ইউনিয়নের অর্থায়নে গত ৯ জুলাই হতে ২৫ জুলাই আনুষ্ঠানিকভাবে ওইসব গাছের চারা বিতরণ করা হয়।
বিংগস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম জানান, কর্ম এলাকার ৬টি ইউনিয়নের ১৪টি কমিউনিটি ক্লিনিকের আওতায় ইউনিয়ন পরিষদের সদস্য ও সিভিএ সদস্যরা সম্পদের শ্রেণী বিন্যাসের মাধ্যমে এসব উপকারভোগী বাছাই করেন। ১৪ টি কমিউনিটি ক্লিনিকে পৃথকভাবে এসব চারা বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, কৃষি বিষয়ক জেলা ট্রেনিং অফিসার এফএম মোবারক আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, কৃষি সম্প্রসারণ অফিসার শাজাহান কবীর, নুসরাত জাহান, বিংগস প্রকল্পের রাম প্রসাদ ঘোষ, শাহীন দিনা সুলতানা ও খালিদ মোস্তাকিম প্রমুখ।

























