স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে স্যামসাং পণ্যের অদোরাইজড শো-রুম স্যামসাং স্মার্ট প্লাজার উদ্বোধন করা হয়েছে। ২২ জুলাই বুধবার দুপুরে শহরের প্রাণকেন্দ্র চকবাজারস্থ হাবিব ম্যানসনে ফিতা কেটে শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় ব্যবসায়ী নেতা ফখরুল মজিদ খোকন, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, মার্কেটের স্বত্ত্বাধিকারী ফরিদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে পৌর মেয়র লিটন বলেন, বিশ্ববিখ্যাত স্যামসাং ব্র্য্যান্ডের পণ্যের এ বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রটি স্থানীয় ভোক্তাদের মানসম্পন্ন পণ্যপ্রাপ্তি নিশ্চিত করার পাশপাশি ক্রেতা-ভোক্তা সন্তুষ্টি অর্জনেও সক্ষম হবে বলে মনে করি। ক্রেতারা যাতে পণ্য কিনে প্রতারণা ও হয়রানির শিকার না হয় সেদিকে সৃদৃষ্টি রাখার আহ্বান জানান।
জানা যায়, জাপান প্রবাসী ব্যবসায়ী সুজন আলী স্যামসাং পণ্যের ওই শো-রুমটি চালু করেন। সুজন ট্রেডার্স নামে ওই শো-রুমে স্যামসাং ব্র্যান্ডের মোবাইল, ফ্রিজ, টিভি, কম্পিউটারসহ সকল ধরনের পণ্য ও এক্সেসরিজ নগদ ও সহজ কিস্তিতে বিক্রি করা হবে। এদিকে পূর্বঘোষণা অনুযায়ী, শো-রুমের প্রথম ক্রেতাকে আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়।
























