স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বন্যার পানিতে ডুবে উর্মিলা বেগম (৫০) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২১ জুলাই মঙ্গলবার বিকেলে ওই ঘটনা ঘটে।
শেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খান জানান, ওই নারী সদর উপজেলার বলায়ের চর ইউনিয়নের চরশ্রীপুর কান্দাপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী। তাদের বাড়ী ব্রহ্মপুত্র নদীর পাড়ে। উর্মিলা তার গবাদি পশুর জন্য বাড়ীর পাশে নদীতে ভেসে আসা পাতা-লতা সংগ্রহ করতে যান। ওইসময় বন্যার পানির প্রবল ¯্রােতে তিনি ভেসে যান। অনেক খোঁজাখুঁজি শেষে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
























