ads

শুক্রবার , ১৭ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মৃগি নদীর ভাঙনে হুমকির মুখে সড়ক ॥ ভাঙনরোধে নেই কার্যকর উদ্যোগ

খবর টি পড়েছেন : ১৭৩
শেরপুরে মৃগি নদীর ভাঙনে হুমকির মুখে সড়ক ॥ ভাঙনরোধে নেই কার্যকর উদ্যোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মৃগি নদীর ভাঙনে পৌর এলাকার পশ্চিমশেরী-কসবা সড়কটি হুমকির মুখে পড়েছে। ভাঙনের ফলে ইতিমধ্যে সড়কের প্রায় ৩০ ফুট অংশ ধসে গেছে ও সংলগ্ন ৭-৮ টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ফলে পৌরসভার দুটি ওয়ার্ডের বিপুলসংখ্যক মানুষ তাঁদের চলাচলে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছেন। কিন্তু ভাঙনরোধে সরকারি পর্যায়ে নেওয়া হয়নি কার্যকর কোনো উদ্যোগ ।
সরেজমিনে পৌরসভার পশ্চিমশেরী এলাকায় গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, পৌর শেরী মহাশ্মশান ঘাট সংলগ্ন পশ্চিমশেরী-কসবা সড়কটির দৈর্ঘ্য ৩ কিলোমিটার ও প্রস্থ ৩ মিটার। এ সড়কটি দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক এলাকাবাসীসহ সহস্রাধিক হালকা ও ভারী যানবাহন চলাচল করে থাকে। ওই সড়ক দিয়ে স্বল্প দূরত্বে সদর উপজেলার কামারেরচর বাজার ও শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে যাওয়া যায়। ২০১৯ সালের ভয়াবহ বন্যার সময় মৃগি নদীর ভাঙনে পশ্চিমশেরী-কসবা সড়কসংলগ্ন ৭-৮ টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু ভাঙন প্রতিরোধে কোন ব্যবস্থা না নেওয়ায় চলতি বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পুনরায় নদীর ভাঙনে পশ্চিমশেরী-কসবা সড়কের পশ্চিমশেরী এলাকায় প্রায় ৩০ ফুট অংশ ধসে গেছে এবং তা সড়কের মাঝামাঝিস্থানে চলে এসেছে। ফলে এলাকাবাসী ও যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। ভাঙন প্রতিরোধে এখনই ব্যবস্থা নেওয়া না হলে সড়কটির ওই অংশ পুরোপুরি ধসে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে মৃগি নদীর পানি প্রবেশ করে পশ্চিমশেরী এলাকার উত্তরপ্রান্ত প্লাবিত হবে।

Shamol Bangla Ads

পশ্চিমশেরী এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবু মিয়া, ওয়েল্ডিংমিস্ত্রি সোহেল, পিকআপ ভ্যানচালক মহসিন মিয়া বলেন, মৃগিনদীর ভাঙনে তাঁরা দুশ্চিন্তায় আছেন। নদীর ভাঙন প্রতিরোধ ও সড়কের ধসে যাওয়া অংশ জরুরীভাবে মেরামত করা প্রয়োজন। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের নিকট একাধিকবার আবেদন করলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। নদীর ভাঙন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষের কাছে আবেদন জানান তারা।
এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, নদীর ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পাউবোর নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিবেন। আর সড়কটি রক্ষার জন্য পৌরসভার পক্ষ থেকে যথাসম্ভব ব্যবস্থা নেবেন।
অপরদিকে পাউবো, জামালপুরের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ বলেন, নদী পাউবোর। আর সড়ক পৌরসভার। তবে পৌর কর্তৃপক্ষের চিঠি পেলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নদীর ভাঙন প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে কুকুরের কামড়ে মানসিক ভারসাম্যহীন নারী আহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads