ads

শুক্রবার , ১৭ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি ॥ ২০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ

খবর টি পড়েছেন : ২৭৯
শেরপুরে বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি ॥ ২০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি ও পাহাড়ি ঢলে শেরপুরের সদর উপজেলার ২০টি গাম প্লাবিত হয়েছে। এর ফলে ওইসব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। তলিয়ে গেছে বীজতলা ও ক্ষেতের আবাদ।
উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত থেকে ব্রহ্মপুত্র নদের পানি দ্রুত বাড়ছে। এতে নদসংলগ্ন সদর উপজেলার চর পক্ষীমারী, চর মোচারিয়া ও কামারেরচর ইউনিয়নের ১৭টি গ্রাম প্লাবিত হয়। সেই সঙ্গে ভোগাই নদীর ঢলের পানি নিম্নাঞ্চলে নেমে আসায় উপজেলার গাজীরখামার ইউনিয়নের ৩ টি গ্রাম প্লাবিত হয়। ওই সব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

Shamol Bangla Ads

সদর উপজেলার হরিণধরা গ্রামের প্রান্তিক কৃষক শফিকুল ইসলাম বলেন, ৫ শতাংশ জমিতে তিনি আমন বীজতলা করেছেন। বন্যার পানিতে সব তলিয়ে গেছে। পানি সরে গেলে সরকার থেকে সহায়তা না দিলে আবাদ করা সম্ভব হবে না। ওই গ্রামের আরেক কৃষক শুক্কিল বলেন, এক একর জমিতে সবজি আবাদ করেছেন। হঠাৎ বন্যায় সব তলিয়ে গেছে। কৃষির ওপরই তার সংসার চলে। তাই সরকারি সাহায্য না পেলে তাদের দিন যাপন করা অসম্ভব হয়ে পড়বে।
চরপক্ষীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী বলেন, বন্যার পানিতে তার ইউনিয়নের কুলুরচর ব্যাপারীপাড়া, নতুন ভাগলগড়, চুনিয়ারচর, টাকিমারী, ডাকপাড়া ও জঙ্গলদী গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিপুলসংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
চরপক্ষীমারী ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জাফর আলী বলেন, বন্যাকবলিত কুলুরচর ব্যাপারীপাড়া গ্রামের প্রায় দেড়শ পরিবার জামালপুর শহর রক্ষা বাঁধ ও কুলুরচর ব্যাপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। তাদের ত্রাণসহায়তা প্রয়োজন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা জানান, বন্যায় ১শ হেক্টর জমির আমন বীজতলা ও ২০ হেক্টর জমির সবজির আবাদ পানিতে নিমজ্জিত হয়েছে।
পাউবো, জামালপুরের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ বলেন, শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র সেতু পয়েন্টে নদের পানি বিপৎসীমার মাত্র ৪৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই পানি আরও বাড়বে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে কুকুরের কামড়ে মানসিক ভারসাম্যহীন নারী আহত পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশসহ আরও ২ জন করোনায় আক্রান্ত: মোট…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads