স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদকে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও ঠিকাদারবৃন্দের পক্ষ থেকে ওই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনার জবাবে নির্বাহী প্রকৌশলী সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেইসাথে নতুন কর্মস্থলের জন্য সবার দোয়া কামনা করেন।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতির সভাপতি ছানুয়ার হোসেন ছানুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার আবুল কালাম আজাদ ও সেলিম উদ্দিন তরফদার সুজন। ওইসময় অন্যান্যের মধ্যে স্বেচ্ছাসেবকলীগ নেতা খোরশেদ আলম ইয়াকুব, ছাত্রলীগ নেতা কৃষ্ণ ঘোষ, শাহিদুর রহমান শাহিন, নয়ন তালুকদার, আব্দুল কুদ্দুস মোয়াজ, তানভীর আহমেদ পাপ্পু, বিপুল, আবু হানিফ, সুমন প্রমুখ।
উল্লেখ্য, ২০১৭ সালে শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন আহসান উদ্দিন আহমেদ। সম্প্রতি ফেনী জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয় তাকে।
























