ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে যৌথভাবে ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।

বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজুস সালেহীন, সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিসুর রহমান জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আওতায় ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন প্রজাতির ২০ হাজার ৩২৫টি চারা রোপণ করা হবে।
























