ads

মঙ্গলবার , ১৪ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুকের নতুন ফিচার ‘অ্যাভাটার’, জেনে নন ব্যবহারবিধি

খবর টি পড়েছেন : ২৬৭
ফেসবুকের নতুন ফিচার ‘অ্যাভাটার’, জেনে নন ব্যবহারবিধি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অ্যানিমেশন ফিচার চালু করেছে ফেসবুক। যার কাজ হলো অ্যানিমেটেড ছবি তৈরি করা। এ ফিচারের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা নিজের অ্যানিমেটেড অ্যাভাটার বা চরিত্র তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে একটি চরিত্র ডিজাইন করার জন্য কয়েকটি মুখ এবং আউটফিটের বিকল্প থাকছে। ব্যবহারকারীরা এ ফিচারে পাবেন নানা রকমের চুলের স্টাইল, মুখের শেপ এবং দারুণ দারুণ ড্রেসের বিকল্প। এ ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা ফেস স্টিকার তৈরি করে তা তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে।

Shamol Bangla Ads

যেভাবে অ্যাভাটার ব্যবহার করবেন : ফেসবুক অ্যাপটি খুলে যে কোনো কমেন্ট বক্সে গিয়ে ইমোজি বাটনে ক্লিক করতে হবে। কমেন্ট বক্স থেকে Create Your Avatars এ ক্লিক করতে হবে।
এবার অ্যাভাটার ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে। এখানে অ্যাভাটার অপশনে ক্লিক করে নিজের পছন্দ মতো কার্টুন ফেস বেছে নেওয়া যাবে। তার চোখ, নাক, ঠোঁট, চুল, ভ্রু, গোঁফ- সবই নিজের ইচ্ছে মতো সাজিয়ে নেওয়া যাবে। ব্যবহারকারী নিজের পছন্দমতো পোশাকও বেছে নিতে পারবে।অ্যাভাটার প্রস্তুত হয়ে গেলে নিজের তৈরি অ্যাভাটারটি প্রোফাইল ছবি হিসেবেও ব্যবহার করা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অ্যান্ড্রয়েড ১১-এর নতুন কিছু ফিচার পরবর্তী সংবাদ ২৯ হাজার ভিডিও সরিয়েছে টিকটক

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads