শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে সীমা খাতুন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৩ জুলাই সোমবার বিকেলে উপজেলার খরিয়াকাজিরচর ইউনিয়নের ভাটি লঙ্গরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। সীমা স্থানীয় আজিজুর রহমানের মেয়ে।

জানা যায়, সোমবার বিকেলে বৃষ্টি শুরু হলে সীমা তার বন্ধু রবিন ও জুনায়েদের সাথে বৃষ্টির পানিতে ভিজে বাড়ির পার্শ্বে শওকত আলীর পুকুরে গোসল করতে নামে। ওইসময় হঠাৎ সীমা পুকুরের পানিতে ডুবে যায়। পরে রবিন ও জোনাইদ বাড়ি সীমার বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন পুকুরের পানি থেকে সীমার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
























