ads

রবিবার , ১২ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ঈদে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জাল টাকারোধে পুলিশের মতবিনিময় সভা

খবর টি পড়েছেন : ১৬৬
শ্রীবরদীতে ঈদে সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জাল টাকারোধে পুলিশের মতবিনিময় সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে আসন্ন পবিত্র ঈদ-উল-আজহায় উপজেলার সবকটি পশুর হাটের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জাল টাকার ব্যবহার প্রতিরোধসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও হাট-বাজার ইজারাদারদের সাথে মতবিনিময় করেছে পুলিশ প্রশাসন। ১১ জুলাই শনিবার বিকালে থানা প্রাঙ্গণে শ্রীবরদী থানার আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঈদ-উল-আযহা উপলক্ষ্যে করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান এবং কোরবানী পশুর হাট পরিচালনা করার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে বক্তব্য রাখেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। ওইসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী, এসআই শফিকুর রহমান, এসআই জুয়েল রানা, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও ইজারাদারগণ।

Shamol Bangla Ads

ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, করোনা মোকেবলায় পুলিশ সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদ-উল-আযহায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে শ্রীবরদী থানা পুলিশ কঠোর অবস্থানে থাকবে। প্রতিটি কোরবানির হাটে জাল টাকার ব্যবহার প্রতিরোধে সাদা পোশাকে পুলিশ অবস্থান করবে। প্রতিটি হাট বাজার পুলিশের মনিটরিং এর আওতায় থাকবে। পাশা পাশি কোরবানির পশুবাহী গাড়ি স্বাভাবিক ভাবে চলাচলের জন্য গুরুত্বপূর্ণ স্থান গুলোতে যানজট নিরসনে স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। তিনি হাট বাজারের ইজারাদারদের উদ্দেশ্যে বলেন, স্বাস্থ্য বিধি অনুসরণ করেই কোরবানির হাট পরিচালনা করতে হবে। কোথাও কোন অনিয়ম পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। জাল টাকা শনাক্ত করনের লক্ষে পুলিশের কাছে ডিজিটাল মেশিন থাকবে। কেউ ইচ্ছে করলে টাকা পয়সা যাচাই বাছাই করতে পারবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের নয়া অতিরিক্ত জেলা প্রশাসক ওয়ালীউল হাসান পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads