ads

রবিবার , ১২ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

খবর টি পড়েছেন : ৩০০
ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে গত কয়েক দিনের অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ১২ জুলাই রবিবার সোমেশ্বরী, মহারশি ও কালঘোষা নদীতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। সোমেশ্বরী নদীর পানির তোড়ে ধানশাইল-কুচনীপাড়া সড়কের বাগেরভিটা ব্রিজ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে।
জানা যায়, গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার কান্দুলী, দাড়িয়ারপাড়, কুচনীপাড়া, সারিকালিনগর, দড়িকালিনগর, সুরিহারা, বালিয়াগাঁও, পাইকুড়া, ঘাগড়া, বেলতৈল, পুরুষ উত্তমখিলা, হাসলিগাঁও, হাসলিপাতিয়া, রাঙ্গামাটি, হাতিবান্দাসহ প্রায় ২০টি গ্রামের শতশত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকার বেশ কিছু পুকুর পানিতে তলিয়ে গেছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

Shamol Bangla Ads

হাতিবান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দোলা জানান, অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে তার ইউনিয়নের রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি শতশত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, পাহাড়ী ঢলের পানির তোড়ে বাগেরভিটা ব্রিজ হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। তিনি বলেন, তার ইউনিয়নের ৪-৫টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। কৃষকদের বীজতলার ক্ষতি সাধিত হয়েছে। মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম তোতা বলেন, তার ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু জানান, গত কয়েকদিনের অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে তার কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন জানান, ঢলের পানিতে কৃষকদের বীজতলা ও শাক-সবজির ক্ষেতের ক্ষতি সাধিত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়ুন কবির জানান, পানিবন্দি এলাকাগুলোতে এখন পর্যন্ত তেমন কোন ক্ষতি হয়নি। তবে ২০ হেক্টর জমির বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে। তিনি বলেন, দ্রুত পানি কমে গেলে তেমন কোন ক্ষতির সম্ভাবনা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ১০ বছরেও মাথা গুজার ঠাই মেলেনি ভিক্ষুক… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে ভোগাই বাঁধে ভাঙন ॥ কয়েক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads