নালিতাবাড়ীতে কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

খবর টি পড়েছেন : ৩০৬
নালিতাবাড়ীতে কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও আওয়ামী লীগের ৭১ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা কৃষকলীগের আয়োজনে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শনিবার বিকেলে উপজেলার রাজনগর এলাকায় আয়োজিত ওই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির।

Shamol Bangla Ads

বৃক্ষরোপণকালে নালিতাবাড়ী উপজেলা কৃষকলীগের আহবায়ক খন্দকার শফিক আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ বকুল, জেলা কৃষক লীগের ভূমি বিষয়ক সম্পাদক শামসাদ আলম সরকার, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আজাদ মিয়া, পোড়াগাও ইউপি কৃষকলীগের সভাপতি আবু সাইদ ও সুজিদ দে প্রমুখ উপস্থিত ছিলেন। ওইসময় রাজনগর ইউপি পরিষদ ভবনের সামনে বিভিন্ন ফুল ও ফলের গাছ রোপন করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পরবর্তী সংবাদ শেরপুরে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads