নকলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

খবর টি পড়েছেন : ২০৯
নকলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নকলা (শেরপুর) প্রতিনিধি : ‘মহামারি কোভিড-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ জুলাই শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এক আলোচনা সভা এবং সেবাদানে শ্রেষ্ঠদের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মুহাম্মদ মজিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোমাইয়া খাতুন সুমা, পরিবার কল্যাণ পরিদর্শিকা লুৎফুন নাহার, পরিবার পরিকল্পনা পরিদর্শক সরকার আবু রায়হান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী দিদারুল আলম।
আলোচনা সভা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তরফ থেকে উপজেলার বছরের শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে পাঠাকাটা ইউনিয়ন, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে নকলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে পাঠাকাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এসএসিএমও ডা. মো. আব্দুল মান্নান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা লুৎফুন নাহার, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক সরকার মো. আবু রায়হান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নূরভানু ইয়াছমিনের হাতে আমন্ত্রিত অতিথিরা সম্মাননা ক্রেষ্ট ও সনদ পত্র তুলে দেন। ওইসময় উপজেলায় কর্মরত পরিবার পরিকল্পনা ও পরিবার কল্যাণ বিভাগে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত পরবর্তী সংবাদ এবার ঝিনাইগাতীর সেই অধ্যক্ষের বিচার চান নির্যাতিতা বিধবা…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads