স্টাফ রিপোর্টার : শেরপুরে নতুন করে আরও ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ২৪৬ জন। এদের মধ্যে ১৭৯ জন সুস্থ হয়েছেন। আর ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে শেরপুর সদরে ১ ও নকলা উপজেলায় ১ জন রয়েছেন। ১ জুলাই বুধবার সকালে প্রদত্ত স্বাস্থ্য বুলেটিনে সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ ওইসব তথ্য জানান।

উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় আক্রান্ত ২৪৬ জনের মধ্যে শেরপুর সদরে ১০১, নকলায় ৪৭, নালিতাবাড়ীতে ৫৩, ঝিনাইগাতীতে ২৪ ও শ্রীবরদী উপজেলায় ২১ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৯ জন চিকিৎসকসহ ৪৪ জন স্বাস্থ্যকর্মী ও ২৫ জন পুলিশ সদস্য রয়েছেন।























