ads

রবিবার , ২৮ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যানের ছেলে পরিচয়ে প্রতারণা করতে গিয়ে গণধোলাইয়ের শিকার যুবক

খবর টি পড়েছেন : ২৭১
ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যানের ছেলে পরিচয়ে প্রতারণা করতে গিয়ে গণধোলাইয়ের শিকার যুবক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা ॥ শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যানের ছেলে পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে সালমান মিয়া (২৫) নামে এক যুবক গণধোলাইয়ের শিকার হয়েছে। ২৭ জুন শনিবার বিকেলে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। সালমান উপজেলার মালিঝিকান্দা গ্রামের লাল মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

বাকাকুড়া গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিস্টার, গান্ধিগাঁও গ্রামের ইউপি সদস্য বকুল চন্দ্র কোচসহ স্থানীয়রা জানান, শনিবার বিকেলে সালমান বাকাকুড়া এলাকায় গিয়ে উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের ছেলে হিসেবে পরিচয় দেয়। এক পর্যায়ে সে বাজারের ব্যবসায়ীদের বিনামূল্যে সৌর বিদ্যুৎ দেয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করেন। ওইসময় তার কথাবার্তায় সন্দেহ হলে সালমানকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ সালমানকে আটক করে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার সালমানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় ২ ধর্ষকের স্বীকারোক্তি পরবর্তী সংবাদ জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads