ads

শনিবার , ২০ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আক্রান্ত মাশরাফি

খবর টি পড়েছেন : ২১৪
করোনায় আক্রান্ত মাশরাফি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নড়াইল : বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার করোনা পরীক্ষা করান নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি। শনিবার পরীক্ষার ফল পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফির খালু এবং নড়াইল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক।
তিনি জানান, মাশরাফি শুক্রবার করোনায় আক্রান্ত শাশুড়িকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। রাতে বাসায় ফিরে কিছুটা বেশি জ্বর অনুভব করেন। এছাড়া দু’দিন ধরে সামান্য জ্বর, মাথা ও গায়ে ব্যথা ছিল তার। পরে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। শনিবার বেলা ৩টায় ফল আসে পজিটিভ। তবে মাশরাফি ভালো আছেন।

Shamol Bangla Ads

করোনা প্রাদুর্ভাবে মাশরাফি সংসদ সদস্য হিসেবে মাঠে থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন। দু’বার নিজ এলাকায় গিয়ে ত্রাণ দিয়েছেন, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন। দু’বারই নড়াইল থেকে এসে কোয়ারেন্টাইনে ছিলেন মাশরাফি। পরের সময়গুলোতেও ঢাকার বাসাতেই অবস্থান করছিলেন তিনি।
মাশরাফির পরিবারে করোনা হানা দেয় গত রোববার। তার শাশুড়ি হোসনে আরার নমুনা সংগ্রহ করা হয় গত শনিবার। পরদিন তার করোনা পজিটিভ আসে। শুরুতে তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছেলেন। পরে ঢাকায় আনা হয়। এছাড়া মাশরাফির শ্যালিকার মেয়ে আগামীর দেহেও করোনা শনাক্ত হয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩৭ মৃত্যু, নতুন শনাক্ত ৩২৪০ পরবর্তী সংবাদ বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads