ads

বৃহস্পতিবার , ১৮ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা করোনা প্রতিরোধ কমিটির বিশেষ সভা

খবর টি পড়েছেন : ২২৪
শেরপুরে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা করোনা প্রতিরোধ কমিটির বিশেষ সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে জুম ভিডিও কনফারেন্সিং অ্যাপের মাধ্যমে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন বুধবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ করোনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Shamol Bangla Ads

সভায় জেলার জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মূলত করোনা ভাইরাসের সংক্রমণ এর উপর ভিত্তি করে জেলার ম্যাপিং এবং জোনিং (রেড, ইয়োলো, গ্রীন) বিষয়ে সভায় আলোচনা হয়। এছাড়া করোনার প্রভাবে ক্ষতিগ্রস্তদের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সভায় হুইপ আতিক শেরপুর জেলাকে করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে যার যার অবস্থান থেকে কাজ করে যাবার জন্য সর্বমহলের প্রতি আহ্বান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ওভারলোডের দায়ে ট্রাক ড্রাইভারের কারাদণ্ড পরবর্তী সংবাদ শেরপুরে করোনায় পিতা হারানো সন্তানের আবেগঘন স্ট্যাটাসে তোলপাড়

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads