ads

সোমবার , ১৫ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস ‘ফুডেলী’র যাত্রা শুরু

খবর টি পড়েছেন : ৩৮০
শেরপুরে এবার অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস ‘ফুডেলী’র যাত্রা শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জয়ন্ত দে, শেরপুর : শেরপুরে এবার একদল তরুণের হাত ধরে যাত্রা শুরু করল অনলাইন ফুড ডেলিভারি সার্ভিস ‘ফুডেলী’ । ১৪ জুন রবিবার ওই অনলাইন ফুড ডেলিভারি সার্ভিসের উদ্বোধন করা হয়। এর ফলে এখন ঘরে বসেই রেস্টুরেন্টের খাবার অর্ডার করতে পারবেন শেরপুরবাসী। প্রাথমিকভাবে পৌর শহরের মধ্যে একদম বিনামূল্যে হোম ডেলিভারী সার্ভিস দেওয়া হচ্ছে।

Shamol Bangla Ads

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সুতীর্থ রায় স্বপ্ন, আসিফ ইকবাল ও সৌরজিৎ রায় জানান, করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে লকডাউনের কারণে মানুষজন যাতে ঘর থেকে কম বের হয়, সেজন্য শেরপুরে একটি অনলাইন ফুড ডেলিভারী সার্ভিস চালু করার পরিকল্পনা করেন তারা। এরই অংশ হিসেবে শেরপুরের সম্পদ চাইনিজ রেস্টুরেন্টের সাথে চুক্তি করে ফুডেলী’র যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে জেলার অন্যান্য রেস্টুরেন্টের খাবারও যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাদের।
তারা আরও জানান, ‘ফুডেলী’ সার্ভিসটি দুপুর ১২ টা থেকে রাত ৯টা পর্যন্ত সার্ভিসটি চালু থাকবে। ওয়েবসাইট, ফেসবুক পেইজ ও ফোন নাম্বারের মাধ্যমে খাবার অর্ডার করা যাবে। অর্ডার করার এক ঘন্টার মধ্যেই খাবার পৌঁছে যাবে ঘরের দরজায়। অর্ডার করতে ওয়েবসাইট www.foodeli.online, ফেসবুক পেজ: www.facebook.com/foodeli.sherpur অথবা মোবাইল নাম্বার ০১৯০৮৯৭০৪৩৯, ০১৫২১২৩৬৯০৬ এ ফোন করতে পারেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নতুন করে ৯ জন করোনায় আক্রান্ত: মোট… পরবর্তী সংবাদ বাড়ির আঙিনায় সবজি বাগান করতে কৃষকদের প্রণোদনা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads