ads

সোমবার , ১ জুন ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে করোনাকালে গণপরিবহনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করলেন পুলিশ সুপার আজীম

খবর টি পড়েছেন : ২৮৪
শেরপুরে করোনাকালে গণপরিবহনের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করলেন পুলিশ সুপার আজীম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে গণপরিবহন বিশেষ করে দূরপাল্লার যাত্রীবাহী বাস সার্ভিস চালুর প্রথম দিনে বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। তিনি ১ জুন সোমবার দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সোনার বাংলা বাসস্ট্যান্ড ও অভ্যন্তরিণ বাস সার্ভিসের কাউন্টার ও বাসের ভেতরের অবস্থা পরিদর্শন করেন। ওইসময় তিনি যাত্রী সাধারণের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সবাইকে সর্তক করেন। সেইসাথে সরকার নির্ধারিত বাস ভাড়ার চাইতে বেশি ভাড়া যাত্রীদের কাছ থেকে না নিতে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দকে অনুরোধ করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান, জেলা বাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এ বিষয়ে জেলা বাস-কোচ মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ জানান, যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে ঢাকাগামী সোনার বাংলা বাস সার্ভিসের ৪০ সিটের গাড়িতে ২০ জন যাত্রী নেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনা মোতাবেক ৬০ ভাগ বর্ধিত হারে জনপ্রতি ৪৮০ টাকা ভাড়া নেয়া হচ্ছে। সেইসাথে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে চালক-হেলপারদের সাথে সমন্বয় করে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে র‌্যাবের হাতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে করোনা আক্রান্ত ও দুঃস্থ মানুষের চিকিৎসায় ১৫…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads