ads

বুধবার , ২৭ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে বজ্রপাতে জামাইয়ের মৃত্যু ॥ শ্বশুর আহত

খবর টি পড়েছেন : ২৪২
নালিতাবাড়ীতে বজ্রপাতে জামাইয়ের মৃত্যু ॥ শ্বশুর আহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে আকস্মিক বজ্রপাতে তোফায়েল হক (৩৫) নামে এক জামাইয়ের মুত্যু হয়েছে। ২৭ মে বুধবার উপজেলার গজপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় জামাইয়ের সাথে থাকা শ্বশুর আজিজুল হক (৬২) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তোফায়েল উপজেলার বিল্লাপাড়া গ্রামের জনৈক নজী হকের পুত্র।

Shamol Bangla Ads

জানা যায়, বুধবার বিকেলের দিকে গুড়ি গুড়ি বৃষ্টির সময় জামাই তোফায়েল ও শ্বশুর আজিজুল হক পুকুর থেকে হাঁস আনতে যায়। হাঁস নিয়ে বাড়ি ফেরার সময় তাদের উপর আকস্মিক বজ্রপাত ঘটলে দু’জনই আহত হয়। পরে গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জামাই আজিজুলকে মৃত বলে ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মতর্কা বছির উদ্দিন বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে প্রভাবশালীর রোষানলে দীর্ঘ ৪ মাস যাবত হাজত… পরবর্তী সংবাদ নকলায় স্বেচ্ছাশ্রমে আউশ ধান রোপন করে দিল এলাকাবাসী

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads