ads

মঙ্গলবার , ২৬ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় কলেজ শিক্ষার্থী গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৮৬
শেরপুরে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় কলেজ শিক্ষার্থী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে শেরপুরে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা রেকর্ডের পর সদর থানা পুলিশ ২৬ মে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। অভিযুক্ত শিক্ষার্থী মনিরুজ্জামান মনির (২৩) শেরপুর সরকারি কলেজে ডিগ্রিতে অধ্যয়নরত এবং সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর গ্রামের মৃত বুর্জুত আলীর ছেলে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ওই ঘটনায় সদর থানার এসআই সুরেশ রাজবংশী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় আটক মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

Shamol Bangla Ads

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার বিকেল ৩টা ১১ মিনিটে ‘মুন্সীরচর ফ্রেন্ডস ক্লাব’ নামে একটি ফেসবুক গ্রুপে ‘সিকান্দার মনির সাহেব’ ছদ্মনামে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন। বিষয়টি পুলিশের নজরে এলে সোমবার সদর থানার এসআই জয়নাল আবেদিনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনা পরিস্থিতে মসজিদে মসজিদে ঈদুল ফিতরের নামাজ… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে কালবৈশাখীর ছোবলে ঘরবাড়ি ও সবজি ক্ষেতের ব্যাপক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads