ads

মঙ্গলবার , ২৬ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রেমের অভিনয়ে মোবাইল ফোনে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ : ধর্ষকসহ গ্রেফতার ৩

খবর টি পড়েছেন : ২৭৪
শেরপুরে প্রেমের অভিনয়ে মোবাইল ফোনে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ : ধর্ষকসহ গ্রেফতার ৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরে মোবাইল ফোনে প্রেমের অভিনয় করে ডেকে এনে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে ধর্ষক মনিরুজ্জামান মনির নামে এক সন্তানের জনকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ২৫ মে সোমবার রাতে তাদের অাটক করা হয়। ধর্ষক মনিরুজ্জামান শ্রীবরদী উপজেলার ঘুরজান এলাকার নুর হোসেনের ছেলে। ওই ঘটনায় মঙ্গলবার সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে।
জানা যায়, সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারি গ্রামের দরিদ্র কৃষক পরিবারের কন্যা ও সাপমারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীর সাথে প্রায় ৪ মাস আগে মোবাইল ফোনে পরিচয় হয় মনিরুজ্জামান মনিরের। পরে কথাবার্তার এক পর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে ২৪ মে রবিবার বিকেলে ওই ছাত্রীকে দেখা করার কথা বলে ডেকে এনে পাকুড়িয়া ইউনিয়নে তার এক বন্ধুর বাড়িতে আটকে রেখে রাতভর ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরী মেয়েটি অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষক মনির। খবর পেয়ে ছাত্রীর স্বজনরা এবং পুলিশ মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরদিন সোমবার রাতভর অভিযান চালিয়ে ধর্ষক মনিরসহ তার ২ সহযোগীকে আটক করে পুলিশ।

Shamol Bangla Ads

আটককৃত আসামিদের মঙ্গলবার দুপুরে আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে সোপর্দ করা হলে আদালত তাদের জেলা কারাগারে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করার প্রক্রিয়া চলছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে কালবৈশাখীর ছোবলে ঘরবাড়ি ও সবজি ক্ষেতের ব্যাপক… পরবর্তী সংবাদ শেরপুরে প্রভাবশালীর রোষানলে দীর্ঘ ৪ মাস যাবত হাজত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads