ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমের মৃত্যু

খবর টি পড়েছেন : ২৭৪
ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম আর নেই। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিঊন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বিষয়টি নিশ্চিত করে ডেপুটি স্পিকারের গণসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস জানান, আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তিনি সিএমএইচে লাইফ সাপোর্টে ছিলেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি মারা যান।

Shamol Bangla Ads

আনোয়ারা বেগম স্বামী, তিন মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। স্বপন কুমার জানান, আনোয়ারা বেগমের মরদেহ সিএমএইচ থেকে ডেপুটি স্পিকারের নিজ বাড়ি গাইবান্ধার সাঘাটায় নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিরাজগঞ্জে নৌকাডুবি, শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার, নিখোঁজ… পরবর্তী সংবাদ করোনায় দেশে একদিনে ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads