করোনায় দেশে একদিনে ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৪১

খবর টি পড়েছেন : ১৫৮
করোনায় দেশে একদিনে ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৪১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২২ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগে ও ১২ জন অন্যান্য বিভাগে। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৫ জনে। এছাড়াও নতুন করে আরো ১ হাজার ৫৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ২৭ মে বুধবার দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে ওই তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Shamol Bangla Ads

বুলেটিনে আরও বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আগের সংগৃহীত নমুনাসহ মোট ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ৫৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৯২ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় আরো ৩৪৬ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯২৫ জনে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগমের… পরবর্তী সংবাদ বাড়ছে না সাধারণ ছুটি, স্বাস্থ্যবিধি মেনে ৩১ মে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads